মহিলা পরিচারিকাকে তালাবদ্ধ করে মারধরের অভিযোগ বাড়ি মালিকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা বালুরঘাট শহরের রবীন্দ্র নগর এলাকায়

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

 বালুরঘাট, ৯ সেপ্টেম্বর —–— তালাবদ্ধ ঘরে মহিলা পরিচারিকাকে আটকে মারধরের অভিযোগ বাড়ি মালিকের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরের রবীন্দ্র নগর এলাকায়। আক্রান্ত পরিচারিকার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দিলে তালাবদ্ধ ঘর থেকে ওই মহিলা পরিচারিকাকে উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, আক্রান্ত ওই মহিলা পরিচারিকার নাম মধুমিতা ঘোষ(নাম পরিবর্তিত)। যিনি বালুরঘাটের বঙ্গী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। চলতি বছরের ১৩-ই আগস্ট রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা পিন্টু মহন্তর বাড়িতে পরিচারিকার কাজে যোগ দেন। আক্রান্ত ওই মহিলার আরো দাবি তার নিজের স্বামীর সাথে আদালতে মামলা চলছে তার, এদিন সেই মামলায় আদালতে হাজিরা দেওয়ার তারিখ ছিল তার। যে বিষয়টি তিনি বাড়ির মালিক ও তার স্ত্রী-কে জানিয়েছিলেন। মধুমিতা ঘোষ-এর অভিযোগ এদিন তিনি ঐ মামলায় হাজিরা দিতে কোর্টে যাওয়ার কথা বলতেই বাড়ির মালিকের স্ত্রী তাকে চড় ঘুষি মারে এবং তাকে তালাবন্ধ করে বাড়িতে আটকে রাখে। সেই সঙ্গে বাড়ির মালিকও তাকে মারধোর করে বলে অভিযোগ। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এদিন ঘর থেকে মহিলা পরিচারিকার চিৎকার শুনে তারা বালুরঘাট থানায় খবর দেয়। যার পরেই বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ঐ মহিলা পরিচারিকাকে উদ্ধার করে। আক্রান্ত পরিচারিকার আরো অভিযোগ, বাড়ির মালিকের স্ত্রী মানসিক ভারসাম্যহীন। ঘটনা নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন।

যদিও অভিযুক্ত বাড়ির মালিকের স্ত্রী-র পাল্টা অভিযোগ ঐ পরিচারিকা মানসিক ভারসাম্যহীন। উনি মহিলা পরিচারিকাকে মারধোরের ঘটনা সম্পুর্ন অস্বীকার করেছেন।

এদিকে আক্রান্ত ওই পরিচারিকাকে উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *