মায়ের কাছে মোবাইল চেয়ে মোবাইল না পাওয়ায় আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

কোচবিহার:- মাথাভাঙ্গা ১ ব্লকের বুড়াবুড়ি গ্রামে মায়ের কাছে মোবাইল চেয়ে মোবাইল না পাওয়ায় আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী।মৃত ছাত্রীর নাম মিতালী নম দাস(১৩)।ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
জানা গেছে দীপালীর মা রান্না করছিল, মায়ের কাছে মোবাইল ফোন চায় দিপালী।দীপালীর মা মোবাইল দেয়নি অন্য কাজ করতে বলে।আর মোবাইল না পাওয়ায় অভিমানে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ।এরপর তড়িঘড়ি পরিবারের সদস্যরা দীপালিকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে কিন্তু ততক্ষণে শেষ, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনার তদন্তে মাথাভাঙ্গা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *