মারাত্মক! গ্যাস সিলিন্ডার চেক করতে গিয়ে আগুনে ঝলসে গেলেন ডেলিভারি বয় সহ চারজন।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ রাজ্য

 

 

বালুরঘাট, ২৪ ফেব্রুয়ারি—– মারাত্নক! গ্যাস সিলিন্ডার চেক করতে গিয়ে আগুনে ঝলসে গেলেন ডেলিভারি বয় সহ চারজন। নতুন গ্যাস সিলিন্ডার চেক করতে গিয়েই এই বিপত্তি। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায়। পুলিশ জানিয়েছে আহতরা হল, রঞ্জিত সাহা, প্রদীপ সাহা, পৌলমি সাহা ও গ্যাস ডেলিভারি বয় অরুণ কর্মকার৷ এদিন সকালে বিষয়টি নজরে আসতেই আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালেও। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহতরা। এদিকে এই আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। কি করে এই অগ্নিকান্ড তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

জানা যায় শহরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা রঞ্জিত সাহার বাড়িতে এদিন গ্যাস দিতে যায় ডেলিভারি বয়। যে সময় আহতরা রান্নাঘরের কাছাকাছিই ছিলেন। গ্যাস সিলিন্ডারটি সঠিক রয়েছে কিনা তা চেক করতে ডেলিভারি বয়কে নির্দেশ দেন বাড়ির লোকেরা। যারপরেই গ্যাস সিলিন্ডারটি চেক করতে উদ্যত হয় ডেলিভারি বয়। এরপর গ্যাস লাইটার জ্বালাতেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। মুহুর্তেই ঝলসে যান গ্যাস ডেলিভারি বয় সহ মোট চারজন। যাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং আগুন নেভাতে সক্ষম হয়। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। যেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *