মালদহে ৫০লক্ষ টাকার মাদক সহ গ্রেফতার এক

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য

মালদা, আবার ৫০ লক্ষ টাকার মাদক উদ্ধার ইংরেজবাজারে। ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এস টি এফ।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার ইমাম জায়গীর এলাকার বাসিন্দা জিয়াউল শেখকে গ্রেফতার করে এস টি এফ। তার কাছ থেকে উদ্ধার হয় ৫০০ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এই মাদক কোথা থেকে নিয়ে আসা হয়েছিল কাকেই বা বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এস টি এফ এবং ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *