মালদায় নির্দল প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা ৷ পুলিশের সাথে ধস্তাধস্তি ও কথা কাটাকাটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি চার নির্দল প্রার্থীর

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদা ব্লক দপ্তর এলাকায় ৷ জানাযায় এদিন দুপুরে পঞ্চায়েত সমিতির নির্দল প্রার্থীর হয়ে মনোনয়ন জমা দিতে আসেন বহিষ্কৃত বিজেপি নেতা নিতাই মন্ডল ৷ সঙ্গে ছিলেন গ্রাম পঞ্চায়েতের ৩ সদস্য ছাড়াও পঞ্চায়েত সমিতির একজন সদস্য ৷ এই নির্দল প্রার্থীদের আহ্বায়ক নিতাই মন্ডলের অভিযোগ মনোনয়ন জমা দিতে ঢোকার সময় পুলিশ প্রশাসন তাদের বাধা দেয় ৷ এই নিয়ে পুলিশ প্রশাসনের সাথে তাদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তিও হয় ৷ পুলিশ প্রশাসন শাসকদলের হয়ে কাজ করছে অভিযোগ বহিষ্কৃত বিজেপি নেতা নিতাই মন্ডলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *