মালদার কোতুয়ালির পর এবার মালদার ইংরেজবাজার শহরের পুড়াটুলী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা:—————-– মালদার কোতুয়ালির পর এবার মালদার ইংরেজবাজার শহরের পুড়াটুলী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। মাত্র ৬ দিন আগে রহস্যজনকভাবে তিন ছাত্রী নিখোঁজ হয়েছিল এবার স্কুল ছাত্র। এর পেছনে কি কোন চক্র রয়েছে। ওই ছাত্রের নাম, শিব শংকর সিংহ। মালদা শহরের অক্রমণি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে। গত বৃহস্পতিবার থেকে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র বলে অভিযোগ। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী তার বাবা সমীর সিংহ। ওই ছাত্রকে কেউ অপহরণ করল না এর পেছনে অন্য কিছু রয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। অসহায় পরিবার পুলিশের দারস্থ হয়েছেন।
উল্লেখ্য মালদার কোতুয়ালির পাহাড়পুর গ্রামে গত সোমবার থেকে একই গ্রামে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছিল তিন ছাত্রী। সেই তিন ছাত্রীর এখনো কোনো খোঁজ মেলেনি। এরই মাথাই এবারে মালদা শহর থেকে এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *