মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর রাধানাথ টোলায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর রাধানাথ টোলায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। খুনের দাবি পরিবারের। ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। অভিযুক্তদের শাস্তির দাবি পরিবারের। মৃত ব্যক্তির নাম ফুল চাঁদ মন্ডল। বয়স ৩৭ বছর।জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা মাঠের দিকে গেলে আম বাগানে একজনকে পড়ে থাকতে দেখেন। মৃত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত পুলিসে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে ইতিমধ্যেই ঐ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও সহ বৈষ্ণবনগর থানার আধিকারিকেরা। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *