মালদার হরিশ্চন্দ্রপুর এ নাকা চেকিং এর সময় ভালুকা ফাঁড়ির পুলিশের হাতে ৩১৪ বোতল ফেনসিডিল ধরা পড়লো। আর এই ফেনসিডিল পাচার করতে গিয়ে ধৃত ২ পাচারকারী

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদার হরিশ্চন্দ্রপুর এ নাকা চেকিং এর সময় ভালুকা ফাঁড়ির পুলিশের হাতে ৩১৪ বোতল ফেনসিডিল ধরা পড়লো। আর এই ফেনসিডিল পাচার করতে গিয়ে ধৃত ২ পাচারকারী। দুই পাচারকারীর নাম বিজয় কুমার সাহা(৪৫), বাড়ি ঝাড়খণ্ডের গোড্ডা জেলায়। অন্যজন সেতাব উদ্দিন (৩০), তার বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে লোকসভা ভোট উপলক্ষে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন কড়া নাকা চেকিং করছে। আজ ভালুকায় মনিপুর এর কাছে ঢালাই মোড়ে নাকা চেকিং করতে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে ভালুকা ফাঁড়ির পুলিশ। এদের কাছ থেকে তিনটি ব্যাগে উদ্ধার হয় প্রায় 314 টি ফেনসিডিলের বোতল। জানা গিয়েছে ঝাড়খন্ড থেকে এই নেশা সামগ্রী, বাংলায় প্রচার করা হচ্ছিল। এই দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন। আগামীকাল তাদের কোর্টে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *