মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বন্দী

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বন্দী। অসুস্থতাজনিত কারণে আজ দুপুরে ওই বন্দিকে হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। সেখানেই নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়ে পালায় ওই বন্দি। জানাগিয়েছে, পলাতক বন্দী উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। মালদহের ইংরেজবাজারে মাদক মামলায় পুলিশের হাতে ধরা পড়ে সে। গত এক বছরেরও বেশি সময় মালদা জেলা সংশোধনাগারে ছিল সে। পলাতক বন্দির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বন্দী পালানোর ঘটনায় নিরাপত্তা কর্মীদের কোনওরকম গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *