মুখ্যমন্ত্রী ভারতীয়দের জন্য নয় ভুয়ো ভোটারদের জন্য মিছিল করতে চলেছে। মালদায় মিঠুন চক্রবর্তী।
আগামী দিনে, বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে, তৈরি করা হবে কুইক রেসপন্স টিম। whatsapp গ্রুপ করা হয়েছে। কোন সমস্যা হলে এই গ্রুপে সমস্যার কথা লেখা হবে। দ্রুত তার সমাধান করা হবে। গ্রুপে মিঠুন ও থাকবে। মালদায় এ কথা বলেন মিঠুন চক্রবর্তী।
পাশাপাশি তিনি বলেন, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় কাদের জন্য মিছিল করবে? এস আই আর ভারতীয়দের জন্য। তিনি ভারতীয়দের পক্ষে করবেন না বিপক্ষে করবেন। মহিলা ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপ জিতেছে। মুখ্যমন্ত্রী তো আবার বলছে রাতের আটটার পর না বেরোতে।
আমরা লড়বো আর জিতবো।
পশ্চিমবাংলা টা ধর্মশালা হয়ে গিয়েছে, যে যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে। এখানে এস আই আর প্রয়োজন।

