মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেই প্রকল্পের আওতায় আজ ইসলামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হলো পড়ুয়ার হাতে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড উচ্চশিক্ষিত হওয়ার ক্ষেত্রে এক মাইল ফলক বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে স্টুডেন্টরাও। পশ্চিমবঙ্গ সরকারের এই অনবদ্য প্রকল্পটি আজ সুবিধা পেলেন ইসলামপুর ব্লকের দুই পড়ুয়া।সমষ্টি উন্নয়ন আধিকারিক রজত রঞ্জন দাস বলেন শিক্ষা দপ্তর থেকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন দেওয়া হয় উচ্চশিক্ষা যারা নিতে চান তাদের আর্থিক সহায়তা দরকার তাদের জন্য এই পরিষেবা। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রপোজাল এসেছিল সেটিকে আজ পরিষেবা প্রদান করা হলো।এই ব্লকে মোট ৩৬ জনকে এই পরিষেবা প্রদান করা হয়েছে। সুনিতা প্রধান শিবানী ঠাকুরের মা বলেন মেয়ে উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছে তার জন্যই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিডিও অফিসে নিতে এসেছি।এই কার্ড পেয়ে তিনি যথেষ্টই খুশি তিনি। বলেন মেয়ের উচ্চশিক্ষার জন্য যথেষ্টই ভালো হবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ অজস্র ধন্যবাদ জ্ঞাপন করেন।

