মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিল্পের সমাধান শিল্পী উদ্যোগীদের দুয়ারে প্রকল্পের শুভ সূচনা করা হলো বংশীহারী ব্লকে।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

জেলার প্রতি ব্লক অফিসে এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রতি বোরোতে ৫ দিনব্যাপী ক্যাম্প পাশাপাশি প্রতি জেলার সদর অফিসে একদিনের ক্যাম্প করা হবে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের পরিস্থিতিতে এই প্রকল্পের শুভ সূচনা করা হলো। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা , মহকুমা শাসক পি প্রমথ এছাড়াও আরো অনেকে। মূলত ব্যাংক লোনের সমাধানে ফিনান্স ক্লিনিক, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে নতুন ব্যাংক লোনের আবেদন সংগ্রহ, হস্তশিল্পী ও তাঁত শিল্পী সরবরাহকারীদের হিসাবে বিভিন্ন সরকারি সংস্থায় তালিকাভুক্তি, সংখ্যালঘু বিধায়ক প্রকল্পে ঋণ প্রদান, অনগ্রসর শ্রেণী সংক্রান্ত প্রকল্পে ব্যাংক লোনের আবেদন, উৎকর্ষ বাংলার অধীনে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নতুন আবেদনপত্র জমা এছাড়াও অন্যান্য দপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন পরিষেবা প্রদান।

এ বিষয়ে জেলাশাসক বিজন কৃষ্ণা জানিয়েছেন, আজকে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান প্রকল্পের শুভ সূচনা করা হলো। যার ফলে আগামী দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পীরা উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *