মেয়াদ উত্তীর্ণ সামগ্রী দেওয়ার অভিযোগ দুয়ারে রেশনে, চাঞ্চল্য

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

কোচবিহার:- মেয়াদ উত্তীর্ণ সামগ্রী দেওয়ার অভিযোগ দুয়ারে রেশনে, চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহর সংলগ্ন দুই নং কালীঘাট রোডে এলাকার ঘটনা ।খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কোতওয়ালি থানার পুলিশ ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক ।স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার কোচবিহার 2 নং কালীঘাট রোডের বাসন্তী মন্দিরে দুয়ারে রেশনের ক্যাম্প বসে। আর এই ক্যাম্পের থেকে দেওয়া আটার প্যাকেটগুলোর মেয়াদ আজকেই শেষ হবে। গ্রাহকদের অভিযোগ, তিনি ১৭ টি আটার প্যাকেট পেয়েছেন কিন্তু বাড়িতে গিয়ে আটার প্যাকেট গুলোর মেয়াদ দেখেন আজকে শেষ হবে। একদিনে কি করে ১৭টি আটার প্যাকেট শেষ হবে এই প্রশ্নই এদিন করেন তিনি। পাশাপাশি এই রেশন ডিলারের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ সামগ্রিক প্রদানের অভিযোগ তোলেন।
যদিও রেশন ডিলারের দায়িত্বে থাকা ব্যক্তি জানান, ভুলবশত এই আটার প্যাকেটগুলো চলে এসেছে। দ্রুতই আটার প্যাকেট গুলো পরিবর্তন করে দেওয়া হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *