গঙ্গারামপুর ১৭ই আগস্ট দক্ষিণ দিনাজপুর :—–—যাদবপুরের ঘটনা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতা আন্দোলন করতে গিয়ে বাম ছাত্র সংগঠন এসএফআই নেতাদের নেতা কর্মীদের হাতে আক্রান্ত হয় ।সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গঙ্গারামপুর কলেজের রাজ্য নেতার উদ্যোগে করা হয় বিক্ষোভ সমাবেশ।যতক্ষণ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি উপরে হামলা করার ঘটনায় দোষী বাম ছাত্র সংগঠন এসএফআই নেতৃত্বদের গ্রেফতার না করবে ততদিন আন্দোলন চলতে থাকবে বলে হুশিয়ারি দেন। তৃণমূল ছাত্র পরিষদ সূত্রের খবর, যাদবপুরের ঘটনা ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। সেই ঘটনার আন্দোলন করতে গিয়ে যাদবপুরে এসএফআই ছাত্র সংগঠনের হাতে আক্রান্ত হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য সহ একাধিক তৃণমূলের ছাত্র নেতারা। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৌশিক সাহা নেতৃত্বে জেলার বিভিন্ন কলেজ গুলোর পাশাপাশি গঙ্গারামপুর কলেজ গেটের সামনে বিক্ষোভে বসে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা।সেখানে ছাত্রনেতা রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৌশিক সাহা, তৃণমূল ছাত্র পরিষদের গঙ্গারামপুর কলেজ ইউনিটের সম্পাদক পল্লব সাহা, কলেজ ইউনিটের সভাপতি শুভ মল্লিক, সহ-সভাপতি পার্থ সরকার, সাধারণ সম্পাদক কিস চৌধুরী সহ একাধিক ছাত্র নেতারা। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৌশিক সাহা (হ্যালো) জানিয়েছে,যাদবপুরের ঘটনায় আন্দোলন করতে গিয়ে আমাদের রাজ্য সভাপতির উপর এসএফআই ছাত্র পরিষদের নেতারা হামলা করেছে।সেখানে আমাদের রাজ্য নেতা সহ আরো অনেক ছাত্রনেতারা আহত হয়েছেন। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গঙ্গারামপুর কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদের এমন আন্দোলনে ছাত্র-ছাত্রীদের ভিড় হয়েছিল ব্যাপক।

