ইসলামপুর :————
জানা গিয়েছে ইসলামপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকাতে বিমল দাস নামে এক তৃণমূল কর্মী আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ছিলেন। সেই সুযোগ পেয়ে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। বিমল দাস নামে ওই ব্যক্তি তৃনমূলের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে তরিঘরি বাড়িতে ছুটে আসেন বিমল দাস ও তার পরিবার। বিমল দাসের পরিবারের অভিযোগ তৃণমূল কে সমর্থন করায় তাদেরকে একাধিক বার হুমকি দেয় স্হানীয় প্রাক্তন বিজেপির সদস্য অরুন বর্ধন নামে এক ব্যক্তি। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনীকে। দমকলেরদুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন। তিনি জানিয়েছেন, তৃণমূলে এখানে জয়ী হয়ে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের কর্মী সমর্থকদের রাস্তা ঘাটে সব জায়গায় হুমকি দিয়ে আসছে। রাজনৈতিক কারণে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এবং যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে প্রশাসন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, বিজেপি ঘর ভাঙ্গার কাজ করে না। পুলিশ দিয়ে সঠিক তদন্ত করে দেখা হক আসল ঘটনা বেরিয়ে আসবে। তবে যারা মিথ্যা কথা লঠাচ্ছে তাদের বিজেপি ছাড়াবে না।

