গঙ্গারামপুর 30 শে আগস্ট দক্ষিণ দিনাজপুর :————--বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর চৌপথিতে উপস্থিত বিজেপি জেলা যুব মোর্চা সম্পাদক সৌরভ মল্লিক, বিজেপি যুব মোর্চা টাউন সভাপতি সুকোমল দেব, কুশল চৌধুরী, শুভ সরকার সহ বিজেপির যুব নেতৃত্বরা। এদিন বিজেপির তরফে পথচলিত মানুষ জনকে রাখি পরিয়ে দলের তরফে এই দিনটি পালন করা হয়। সেখানে বিজেপি যুব মোর্চার সম্পাদক সৌরভ মল্লিক জানিয়েছেন, ভ্রাতৃত্বের বন্ধনের এই দিনে সকলকে শুভেচ্ছা জানানোর জন্যই এমন অনুষ্ঠানের আয়োজন করা।

