গঙ্গারামপুর ২০ আগষ্ট দক্ষিন দিনাজপুর :——––মন্ত্রীর হাত দিয়ে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দূর্গাপুজোর প্যান্ডেল,প্রতিমা তৈরির কাজ শুরু হল। রবিবার সকালে দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ন কলোনির ইয়ুথ ক্লাবের তরফে খুঁটি পুজোর সুচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। সেখানে ক্লাবের সভাপতি,ক্লাব পুজো কমিটির সম্পাদক,ওয়ার্ডের কাউন্সিলার ,প্রাক্তন কাউন্সিলার সহ বিশিষ্টজনেরা মন্ত্রীকে সহযোগীতা করেন।মন্ত্রী এই ক্লাবের দূর্গাপুজো এবার সকলের কাছে নজর কারবে বলে জানান। সেই সঙ্গে প্রায় সমস্ত দূর্গাপুজাতে মন্ত্রীর দপ্তরের তরফে পুজো উদ্যাগতাদের সহযোগীতা করার পাশাপাশি বিশেষ সচেতনতামূলক প্রচার চলবে বলে জানান তিনি।ক্লাবের পুজো কমিটির সম্পাদক ও প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলার জানালেন, তাঁদের পুজোর থিম এখনি বলা হচ্ছে না। সকলের কাছে আকর্ষনের কেন্দ্রবিন্দু থাকবে তাঁদের এছরের পুজোতে। পুজো নিয়ে থাকবে বিশেষ সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানও।
গঙ্গারামপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ন কলোনির ইয়ুথ ক্লাব বিগ বাজেটের দূর্গাপুজো গুলির মধ্যে এই ক্লাবের নাম উল্লেখযোগ্য।রবিবার সকালে একটি অনুষ্টানের মধ্যে দিয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে ক্লাবের খুঁটি পুজোর সুচনা হয়।উত্তরবঙ্গের মধ্যে এই ক্লাবের দূর্গাপুজো সকলের কাছে আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকে এই ক্লাবের নাম। ৫২বছরে ধরে ইয়ুথ ক্লাবের দূর্গাপুজো হয়ে আসছে।
ইয়ুথ ক্লাব সুত্রে যানা গিয়েছে, প্যান্ডেল তৈরি করবে বালুরঘাটের একটি নামকরা শিল্পী,প্রতিমা তৈরি করবেন সনৎ পাল, আলোকসজ্জা থাকছে স্থানীয় শিল্পী।এবার তাঁদের পূজোর প্যান্ডেল, প্রতিমা, আলোকজ্জাতে থাকবে বিরাট চমক।কি থিম তৈরি হবে তাঁদের দূর্গাপুজোতে এখনি বলা হচ্ছে না বলে উদ্যাগতারা জানিয়েছেন৷ পুজো নিয়ে থাকবে বিশেষ অনুষ্টানও।
রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, এই ক্লাবের দূর্গাপুজো এবার সকলের কাছে নজর কারবে।সেই সঙ্গে প্রায় সমস্ত দূর্গাপুজা গুলির মন্ত্রীর দপ্তরের তরফে পুজো উদ্যাগতাদের সহযোগীতা করার পাশাপাশি বিশেষ সচেতনতামুলক প্রচার 13
চলবে বলে জানান।গ্রামগঞ্জের পুজো গুলিকে তাঁর দপ্তর সহযোগীতা করবে বলে তিনি জানিয়েছেন।
ইয়ুথ ক্লাবের পুজো কমিটির সম্পাদক বাপ্পা সরকার ও প্রাক্তন কাউন্সিলার তথা ক্লাবের অন্যতম সদস্য কাঞ্চন সেনেরা জানিয়েছেন,আমাদের ক্লাবের দূর্গা পুজোর থিম এখনি বলা হচ্ছে না।সকলের কাছে আকর্ষনের কেন্দ্রবিন্দু থাকবে তাঁদের এবছরের পুজো।পুজো নিয়ে কয়েকদিন ধরে থাকবে বিশেষ সাংস্কৃতিক মুলক অনুষ্টানও।
অনুষ্টানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, সমাজসেবী সাবদুল মিত্র,ক্লাবের সম্পাদক রঞ্জিত ব্রম্ভ,সভাপতি নিমাই চাকি,পুজো কমিটির সম্পাদক,বাপ্পা সরকার ও প্রদীপ সাহা,৮নম্বর ওয়ার্ড কাউন্সিলার তথা ক্লাব সদস্য আশুতোষ ধর, প্রাক্তন কাউন্সিলার তথা ক্লাবের অন্যতম সদস্য কাঞ্চন সেন, পুজো কমিটির কোষাধক্ষ প্রদীপ ব্রম্ভ, ক্লাব সদস্য রবীন্দ্রনাথ দাস, চন্দন সেন, কুন্তল সরকার, কৈশিক সাহা, পুষান কর্মকার, তমাল কর্মকার, সহ কাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ক্লাবের দূর্গাপুজো যে জেলা তথা উত্তরবঙ্গবাসীর মন জুড়ানোর পাশাপাশি সেরা পুজোর পুরস্কার পাবে সেবিষয়ে আর বলার অপেক্ষা রাখে না।

