রাজ্যের স্বনির্ভর দলের মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য আনন্দধারা প্রকল্প।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

রাজ্যের স্বনির্ভর দলের মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য আনন্দধারা প্রকল্প। ঋণদানের মধ্যে দিয়ে স্বনির্ভর দলের মহিলারা যাতে সেই ঋণ গ্রহণ করতে পারে এবং সেই ঋনের অর্থ দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যে মহিলাদের নিয়ে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার স্বনির্ভর দলের পক্ষ থেকে একটি মেগা ক্রেডিট ক্যাম্প আয়োজিত হলো বালুরঘাটে। বুধবার বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এবং জেলা আনন্দধারার যৌথ উদ্যোগে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে এই মেগা ক্রেডিট ক্যাম্প আয়োজিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আনন্দধারা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর সুব্রত মোহন্ত, জেলা নাবার্ডের আধিকারিক তীর্থঙ্কর বিশ্বাস, জেলা লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সায়ন্তন তালুকদার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *