রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক বৃদ্ধার

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা :———– রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে শনিবার সকালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার রাঙাভিটা এলাকায়। মৃত বৃদ্ধার নাম তপতী বাগচি(৫৭) পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গত সোমবার দুপুর দুটো নাগাদ বাড়িতে রান্না করছিলেন ওই বৃদ্ধা। সেই সময় রান্না করতে গিয়ে গ্যাসের আগুন বৃদ্ধার শরীরে লেগে যায়। বৃদ্ধার চিৎকারে পরিবারে সদস্যরা ছুটে এসে অগ্নিগদ্ধ অবস্থায় ও বৃদ্ধা কে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল করে হাসপাতালে ভর্তি করা হয় সোমবার দুপুরে ওই বৃদ্ধাকে। চিকিৎসা চলাকালীন শনিবার সকালে মৃত্যু হয় ও বৃদ্ধার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত বৃদ্ধার পরিবারসহ গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *