রামনবমীর অনুষ্ঠানে গঙ্গারামপুর সহ বিভিন্ন জায়গাতে বিরাট মিছিল করলেন বিজেপি রাজ্য সভাপতি,অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি হরিরামপুর ও ইটাহারে,কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল ব্যাপক

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

গঙ্গারামপুর ৩০ শে মার্চ দক্ষিণ দিনাজপুর: রামনবমীর উৎসবে হাজির হলেন জেলার সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালিতলা দলীয় বিজেপির পার্টি অফিস থেকে এদিন রাজ্য সভাপতি মিছিল শুরু করেন। যে মিছিলটি গঙ্গারামপুর শহর পরিক্রমা করে।তার সঙ্গে ছিলেন গঙ্গারামপুরে বিজেপির বিধায়ক, সত্যেন্দ্রনাথ রায়, গঙ্গারামপুরের বিজেপি টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ একাধিক দলীয় কর্মী সমর্থককেরা ।হরিরামপুর ইটাহারেও একই কর্মসূচিতে যোগদান করেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। অনুষ্ঠান গুলিতে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল এই দিনের অনুষ্ঠানে। এদিন বেলা ১১টা নাগাদ রামনবমী উৎসব পালন করতে বালুরঘাট থেকে কনভয় নিয়ে ছুটে আসেন বিজেপির রাজ্য সভাপতি তথা জেলা বিজেপির সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। গঙ্গারামপুর এর বিজেপির কালিতলার পার্টি অফিস থেকে বিরাট মিছিল বের হয়। জেলা বিজেপির সংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন গঙ্গারামপুর বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপির গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ, বিজেপি নেতা বিশ্বজিৎ সরকার সহ আরো অনেকেই। গঙ্গারামপুর শহর বিজেপি মিছিলটি পরিক্রমা করতেই জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। কয়েক ঘন্টা রীতিমতো সাধারণ মানুষজন বিজেপির এই কর্মসূচি দেখতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন।মিছিলে মহিলা থেকে শুরু করে যুবক বিজেপি কর্মী সমর্থক হাজির হয়েছিলেন। জেলা বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জানিয়েছে,জেলাজুড়ে পালন করা হয়েছে রামনবমীর মহোৎসব এই দিনটি। বালুরঘাট, গঙ্গারামপুর সহ হরিরামপুরে এই দিনটি পালন করা হয়েছে শান্তিপূর্ণভাবেই দিনটি পালন করা হয়েছে। তবে বিজেপি কর্মী সমর্থকেরা এদিন রামনবমীর এই দিনে কার্যত মিছিল করে মনোবল চাঙ্গা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *