রায়গঞ্জে অনুষ্ঠিত CII নর্থ বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ফোরাম, শিল্প-উদ্যোগ বাড়াতে আলোচনা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

উত্তরবঙ্গের শিল্প ও ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি -এর নর্থ বেঙ্গল জোনাল ব্রাঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো CII নর্থ বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ফোরাম ২০২৬। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শহরের বাণিজ্য ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই ফোরামের মূল উদ্দেশ্য ছিল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার (মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ) ক্ষেত্রের উন্নয়ন ও শিল্পায়নের সম্ভাবনা বৃদ্ধি করা। অনুষ্ঠানে উন্নয়নের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আইটি সেক্টরের অংশগ্রহণ এবং শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন সেশনের মাধ্যমে শিল্পপতি, শিক্ষাবিদ, ব্যাংকিং বিশেষজ্ঞ ও প্রশাসনিক প্রতিনিধিরা মতবিনিময় করেন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার বহু শিল্পপতি ও উদ্যোক্তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে MSME খাতের উন্নয়ন সংক্রান্ত নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় উত্তরবঙ্গের এই তিন জেলার MSME ক্ষেত্রকে আরও শক্তিশালী করা এবং শিল্প, শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যতে উত্তরবঙ্গের শিল্পায়নের নতুন দিক উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *