মালদা লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পুখুরিয়া থানার পুখুরিয়া মোড় এলাকায়। পরিবার সূত্রে জানা যায় দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম রাজ্জাক আনসারী বয়স ৩৬। তার বাড়ি সংশ্লিষ্ট থানার আড়াইডাঙ্গা এলাকায়। এদিন রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি লরির ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুখুরিয়া থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

