শহরবাসীকে শান্তিপূর্ণ দুর্গাপুজো উপহার দিতে তৎপর প্রশাসন । আগেভাগেই নিরঞ্জন ঘাট পরিদর্শন পৌরসভা ও পুলিশ প্রশাসনের । দর্শনার্থীদের সুরক্ষায় একাধিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবারে

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

উত্তরবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের কারণে নদীগুলিতে জল বাড়তেই আসন্ন শারদীয়া দুর্গোৎসবের নিরঞ্জন প্রক্রিয়াকে কেন্দ্র করে আগেভাগেই তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। রবিবার বালুরঘাট পৌরসভাকে সঙ্গে নিয়ে ট্র্যাফিক বিভাগ ও বালুরঘাট থানা যৌথভাবে আত্রেয়ী নদীর কল্যাণী ঘাট পরিদর্শন করে। এদিনের পরিদর্শন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র, ট্র্যাফিক আইসি অরুন কুমার তামাং ও বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা প্রমুখ।

জেলা পুলিশ প্রশাসন সূত্রের খবর, উত্তরবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের কারণে নদীগুলিতে মাত্রাতিরিক্ত জল বেড়েছে । আসন্ন দুর্গাপুজোর পর নিরঞ্জনের সময় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । এদিনের পরিদর্শনের পর আত্রেয়ী নদীর কল্যাণী ঘাটের চারপাশে বাঁশের ব্যারিকেড তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এড়াতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও ঘাট চত্বরের ভিড় সামলানোর জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। এছাড়াও বিভিন্ন ভাবে সুরক্ষার কথা মাথায় রাখা হয়েছে ।

বালুরঘার পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন, “নিরঞ্জন প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয়, সেদিকে নজর রাখা হবে। যথেষ্ট সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *