বালুরঘাট, ৫ সেপ্টেম্বর ———– ছাত্র ও শিক্ষকের সম্পর্ক সুদৃঢ় করতে শিক্ষামূলক আলোচনা সভার আয়োজন বালুরঘাটে। মঙ্গলবার শিক্ষক দিবসকে সামনে রেখে বালুরঘাটের একটি বেসরকারি অডিটোরিয়ামে এই সভার আয়োজন করে নাগরিক মঞ্চ। যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আলোচনা সভার শোভা বাড়াতে এদিন এই সভা মঞ্চে অনান্যদের মধ্যে হাজির হয়েছিলেন বিশিষ্ট অভিনেতা কৌশিক রায়। এছাড়াও এদিন এই আলোচনা সভায় হাজির হয়েছিলেন শহরের বেশকিছু স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। বেশ কয়েকঘন্টা ধরে চলা এই আলোচনা সভায় এই বিশেষ দিনটির ব্যাখ্যা করেন সাংসদ। এছাড়াও তার বক্তব্যের মধ্যে উঠে আসে দক্ষিন দিনাজপুর জেলার নানা গুরুত্বপূর্ণ দিক। আলোচিত হয় ছাত্র ছাত্রী ও শিক্ষকদের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ও।
সাংসদ সুকান্ত মজুমদার বলেন, শিক্ষক দিবসের দিনে এমন একটি আলোচনাচক্র যথেষ্টই ভিন্ন মাত্রা পেয়েছে। যার জন্য নাগরিক মঞ্চকে ধন্যবাদ জানান তিনি। এদিনের এই আলোচনা চক্রে ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে যেমন বেশকিছু অজানা বিষয় তার কাছে উঠে এসেছে। তেমনি তিনি নিজেও শিক্ষক হিসাবে ছাত্র ছাত্রীদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব তুলে ধরেছেন।

