শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার এক

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

শিলিগুড়ি:-

নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের বড় সাফল্য।মোর বাজার এলাকা থেকে প্রায় ৩০০গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।ধৃতের নাম সুকুমার সূত্রধর,শিলিগুড়ির শান্তিপাড়া এলাকার বাসিন্দা।জানা গিয়েছে,শনিবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।খবর ছিল,কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে এসে নিউ জলপাইগুড়ি এলাকায় হাত বদল করার পরিকল্পনা করেছিল অভিযুক্ত।এরপর মোর বাজার এলাকায় অভিযুক্তকে আটক করে তল্লাশি চালাতেই তার প্যান্টের পকেট থেকে একটি প্যাকেট উদ্ধার হয়।তাতে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার ছিল।ধৃতকে সেখানেই গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশের দাবি,উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *