শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকিতে গ্রেপ্তার এক বাংলাদেশী

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকিতে গ্রেপ্তার এক বাংলাদেশী।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এসএসবি।নেপাল এবং ভারত সীমান্তের পানিট্যাংকির ভারতীয় সীমান্তের এক কিলোমিটারের মধ্যে তাকে গ্রেফতার করে এসএসবির জাওয়ানরা।এসএসবি সূত্রে জানা গিয়েছে দিতের নাম হেমাল চন্দ্র রায়।বয়স ২৬ বছর।ধৃত বাংলাদেশের দিনাজপুর জেলার,কাহারোল থানা এলাকার বাসিন্দা।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় পত্র,একটি ভারতীয় নকল আধার কার্ড,একটি মোবাইল ফোন।প্রাথমিক ভাবে ধৃতকে জিজ্ঞাসা বাদে এস এস বি জানতে পেরেছে আড়াই মাস আগে সে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল।ভারতে ঢুকে সে রাজমিস্ত্রির কাজ করছিল।শিলিগুড়ি শহর বাগডোগরা সহ বিভিন্ন এলাকায় সে রাজমিস্ত্রির কাজ করছিল।তবে এক জায়গায় বেশি দিন থাকছিল না ধৃত।বাংলাদেশী ওই যুবক হেমাল চন্দ্র রায় সীমান্তের কাঁটা টোপকে কোন এলাকা দিয়ে ঢুকেছিল এবং কাদের মাধ্যমে এবং কি উদ্দেশ্যে গোটা ঘটনার তদন্তের জন্য ধৃতকে তুলে দেওয়া হয়েছে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে।গোটা ঘটনার তদন্তে খড়িবাড়ি থানার পুলিশ।রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *