শিলিগুড়ি শহরের রাস্তাঘাটের যানজট সমস্যা নিরসনে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

শিলিগুড়ি শহরের রাস্তাঘাটের যানজট সমস্যা নিরসনে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।বিগত কয়েকদিন যাবত লাগাতার অভিযান চলছে শিলিগুড়ি শহরের চারিদিকে।হিলকার্ট রোড সেবক রোড বিধান রোড কাছারি রোড সব সময় যানজটের শিকার থাকে।এই পথে চলাচলকারী মানুষ সমস্যায় পড়েন।শহরের মানুষকে যানজট মুক্ত পথ উপহার দিতে উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।কেবলমাত্র ফুটপাত দখল মুক্ত কড়াই নয় পার্কিং প্লেস এবং রাস্তা দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাফিক পুলিশ।শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস থেকে শুরু করে হেলকার্ট রোড বিধান রোড সেবক রোড কাচারি রোডে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগের কর্মীরা।টার্গেট একটাই যানজটমুক্ত শহর শহরবাসীকে উপহার দেওয়া।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডেপুটি পুলিশ কমিশনার কাজী সামসুদ্দিন আহমেদ নিজেও ময়দানে নেমেছেন।বিগত দুইদিন ইস্টার্ন বাইপাস বিধান রোড হিলকার্ট রোডে অভিযানের পর আজ অভিযান চলে শিলিগুড়ি কাছারি রোডে।প্রথমে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল কিন্তু যারা এখনো ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা করছেন সেই সমস্ত দোকানের পসরা আটক করছে ট্রাফিক বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *