শিলিগুড়ি শহরে দাদাগিরি,মাফিয়া রাজ,গ্রেপ্তার তিন

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

শিলিগুড়ি শহরে দাদাগিরি,মাফিয়া রাজ,গ্রেপ্তার তিন।ঘটনা শিলিগুড়ি শহরের নিউ জলপাইগুড়ি থানা এলাকার।অভিযোগ উঠেছে ফুলবাড়ীর এক যুবকের কাছে মোটা টাকা চাওয়া হয়,এরপর তা নিয়ে শুরু হয় বচসা।এরপর ওই যুবককে মাফিয়াদের কায়দায় কোমরের বেল্ট খুলে বেধরক মারধর করল তিন যুবক।সারা শরীরে শতাধিক বেল্টের দাগ ওই যুবকের।শুধু মারধর নয়,ওই যুবককে মারধর করে যুবকের অর্থ,মোবাইল এবং স্কুটি ছিনিয়ে নিয়ে চলে যায় তিন যুবক।কোন মতে প্রাণে বেঁচে যায় ফুলবাড়ির ওই যুবক।অবশেষে পুলিশের দ্বারস্থ হয় সে।আর অভিযোগ পাওয়ার সাথে সাথেই শুরু পুলিশের অ্যাকশান।গোটা ঘটনা নিয়ে ওই যুবক শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের দ্বারস্থ হয়।অভিযোগ পেতেই অভিযুক্ত তিন যুবককে পাকড়াও করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।সূত্রের খবর অভিযুক্তরা প্রভাবশালী রাজনৈতিক দলের ছাত্র ছায়ার।কিন্তু তবুও কড়া ব্যবস্থা নেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।সূত্রের খবর,অভিযুক্তদের নাম দেবাশীষ রায়,শংকর বিশ্বাস ও বিনয় কান্তি।তিন অভিযুক্তকেই ভালোবাসা মোড় এলাকা থেকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।ধৃত তিনজনকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পুনরায় পুলিশ রিমান্ডে নেয় নিউ জলপাইগুড়ি থানা।সূত্রের খবর ধৃত শংকর দেবাশীষ এবং বিনয় কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ওই যুবকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অর্থ মোবাইল এবং স্কুটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ির গ্রাম পঞ্চায়েত এলাকায়।শিলিগুড়ি শহরের ফুলবাড়ীতেও মাফিয়া রাজ?দাদাগিরি?কপালে চিন্তার ভাঁজ আম জনতার।দোষীদের কঠোর শাস্তির দাবি তুলছে জনতা।অপরদিকে বেল্টের ও চাবুকের ঘায়ে আহত আক্রান্ত ওই যুবক বর্তমানে চিকিৎসাধীন।সারা শরীরে শতাধিক বেল্টের ও চাবুকের দাগ নিয়েই বিচারের আশায় ওই যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *