মালদা থানার রায়পুর থেকে মোটরবাইকে করে নিজের স্ত্রী ও দুই সন্তান নিয়ে মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতে রাহামাট নগর গ্রামে যাচ্ছিল মাসু শেখ। সেই সময় নীল রঙের অ্যাপাচি কোম্পানির মোটরবাইকে চেপে দুষ্কৃতিরা গুলি ছোঁড়ে। গুলি লাগে তাঁর স্ত্রী আইনুল বিবির শরীরে। এরপরই স্থানীয় বাসিন্দারা আহত গুলিবিদ্ধ আইনুল বিবিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। মালদা মেডিক্যাল কলেজে হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।

