হরিশ্চন্দ্রপুর ৪ মার্চ দক্ষিণ দিনাজপুর:— সমাজসেবামূলক কাজে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্মান ২০২৬ অর্জন করলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১-এর বি ব্লকের বাসিন্দা তরুণ সমাজকর্মী রাজ চৌধুরী। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান তুলে দেন বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাজের এই সাফল্যে খুশির হাওয়া হরিশ্চন্দ্রপুর ১-এর বি ব্লক থেকে শুরু করে গোটা মালদা জেলাজুড়ে।
আইন বিভাগের ছাত্র রাজ চৌধুরী দীর্ঘদিন ধরেই জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি হরিশ্চন্দ্রপুর ১-এর বি ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় রাজনীতি করছেন।পড়াশোনায় ছোটবেলা থেকেই কৃতিত্বের পরিচয় দিয়েছেন রাজ, মাধ্যমিকে ভালো ফলের পর গঙ্গারামপুর এর একটি নামকরা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে বাড়ি ফেরেন।
বাড়ি ফিরেই মালদা জেলা পরিষদের সদস্য ও হরিশ্চন্দ্রপুর ১-এর বি ব্লক সভাপতি মর্জিনা খাতুন এর হাত ধরে রাজনীতিতে পথচলা শুরু।এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রাজনীতি করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাই তাঁর প্রধান পরিচয়। এলাকায় রক্তের প্রয়োজন পড়লে নিজে রক্তদান করতে ছুটে যান রাজ—এই মানবিক উদ্যোগ তিনি বহুদিন ধরেই চালিয়ে যাচ্ছেন। এছাড়া হারিয়ে যাওয়া অসহায় মানুষদের খোঁজ করে উদ্ধার করে পুলিশের মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়ার মতো একাধিক কাজেও তিনি সক্রিয়।
দিন ও রাত নির্বিশেষে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোয় এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন রাজ। এই সমাজসেবামূলক ভূমিকার স্বীকৃতিতেই তাঁকে হরিশ্চন্দ্রপুর ১-এর বি ব্লকের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়ার পাশাপাশি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে।সেই দায়িত্বে থেকেই তিনি সংগঠনকে আরও মজবুত করে চলেছেন।
সমাজসেবায় ধারাবাহিক সাফল্যের জেরে উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১-এর বি ব্লকের এই যুব আইকনের নাম উঠে আসে বাংলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্মান ২০২৬ এর জন্য।আমন্ত্রণ পেয়ে কলকাতায় উপস্থিত হয়ে সম্মান গ্রহণ করেন রাজ চৌধুরী।
সম্মান নিয়ে বাড়ি ফিরে রাজ বলেন,“পুরস্কারটাই বড় কথা নয় ,মানুষের জন্য কাজ করতে পারাই আমার গর্ব। আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
রাজের এই সাফল্যে খুশি হরিশ্চন্দ্রপুর ১-এর বি ব্লকসহ গোটা মালদা জেলার মানুষ।তাঁদের একটাই বার্তা “রাজ, তুমি এগিয়ে চলো—আমরা সবাই তোমার পাশে আছি।”

