সরকারি বাসের সাথে বালি বোঝাই ট্রাক্টরের মূখোমূখি সংঘর্ষ

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

সরকারি বাসের সাথে বালি বোঝাই ট্রাক্টরের মূখোমূখি সংঘর্ষ। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।পথ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ভান্ডার অঞ্চলের চেকপোষ্ট এলাকায় রায়গঞ্জ- বালুরঘাট রাজ্য সড়কের উপরে।এদিন হেমতাবাদের দিক থেকে আসা বালি বোঝাই ট্রাকটরের সাথে রায়গঞ্জ গামী সরকারি বাসের সাথে মূখোমূখী সংঘর্ষ হয়।ঘটনায় ট্রাক্টটরটি দুমরে মুচরে যায়।এই ঘটনার জেরে এলাকায় যানজট সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ।এই ঘটনার জেরে ট্রাক্টরের চালক গুরুতর আহত হলেও বাসের বেশ কিছু যাত্রীরা অল্প বিস্তর আহত হয়।তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।পড়ে গাড়ি দুটি নিজেদের হেপাজতে নেয় পুলিশ। পড়ে পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *