মালদা : সরকারি হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসক কে হেনস্তার অভিযোগ সামনে আসলো রোগীর পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, প্রেসক্রিপশন ছাড়াই বাইরে থেকে ইনজেকশন প্রয়োগের জন্য চিকিৎসকের ওপর চাপ সৃষ্টি করা হয়। রোগীর পরিবারের নির্দেশে নিয়মবহির্ভূত কাজ না করায় মহিলা চিকিৎসক কে গালাগালি, হুমকি ও ঘিরে ধরে হেনস্তার অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার মালতিপুর গ্রামীণ হাসপাতালে। গোটা ঘটনা নিয়ে রোগীর পরিবারের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মালতিপুর গ্রামীণ হাসপাতালের মহিলা চিকিৎসক অনুরাধা মৈত্র। ঘটনার পর কার্যত নিরাপত্তা হীনতায় ভুগছে হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। যদিও এই বিষয়ে রোগীর পরিবারের কোনো খোঁজ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

