গঙ্গারামপুরে অধ্যাপক অপূর্ব লাল মজুমদারের বাসভবনে আয়োজিত এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, সন্ধ্যা প্রদীপ সাহিত্য পত্রিকার সম্পাদক কানাই হালদার, কবি রিপ্লাই রায়, শিক্ষক জয়ন্ত আচার্য, পত্রিকার সম্পাদক গুরুদাস বিশ্বাস প্রমুখ। প্রথমে প্রদীপ প্রজ্বলন ও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মিসা সরকার। নৃত্য পরিবেশন করেন সঙ্গীতা সরকার ও প্রিয়াঙ্কা সরকার।এরপর উপস্থিত কবি সাহিত্যিকরা রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে উপস্থিত কবি সাহিত্যিকরা স্বরচিত সাহিত্য পাঠ করেন। এছাড়া কচিকাঁচাদের আবৃত্তি ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা এনে দেয়। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে পত্রিকার সম্পাদক গুরুদাস বিশ্বাস বলেন, আজ উৎস পত্রিকার ঋতুভিত্তিক সাহিত্য সভা ও রবিস্মরণ অনুষ্ঠিত হ’ল। জেলার বিভিন্ন কবি , সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন ও কচিকাঁচারা আজকের অনুষ্ঠানে অংশ গ্রহন করেছে। আগামীতেও আমাদের বিভিন্ন প্রচেষ্টা চালু থাকবে।

