হরিরামপুর:————-——-সুদূর সৌদি আরব থেকে খুরমা খেজুরের বীজ এনে চাষ করে খুরমা খেজুরের চারাগাছ তৈরি করলো দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দ পুর গ্রাম পঞ্চায়েতের আবাদপুর গ্রামের এক বাসিন্দা।যা দেখতে রীতিমত ভিড় জমাচ্ছেন গ্রামের মানুষজনেরা। খুরমা খেজুরের চারাগাছ ফলন করে লাভেরও মুখ দেখবেন ওই কৃষক বলে দাবি তার।
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের আবাদপুর গ্রামের বাসিন্দা তথা কৃষক রেজাউল করিম।বাড়ির পাশেই প্রায় এক বিঘা জমিতে কৃষি কাজ করেই তার সংসার পরিচালনা করেন।এরই মাঝে সুদূর সৌদি আরব থেকে প্রায় ১০০০এর ও বেশি খেজুরের বীজ বাড়িতেই নিয়ে আসেন ওই কৃষক রেজাউল করিম।এরপর বাড়ির পাশে সেই খুরমা খেজুরের বীজ এর চাষ করেন ওই কৃষক।এক বছর ধরে চাষ করে সেই খেজুরের বীজ থেকে বহু খুরমা খেজুরের চারাগাছ এর ফলন করেছেন ওই কৃষক।যা দেখতে তার বাড়িতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন ওই গ্রামের মানুষজনেরা। হরিরামপুর ব্লকের সৈয়দ পুর গ্রাম পঞ্চায়েতের আবাদপুর গ্রামের বাসিন্দা তথা কৃষ রেজাউল করিম জানিয়েছেন তার খুরমা খেজুরের এক একটি চারা গাছের বাজার মূল্য ৫০০ টাকা দরে বিক্রি করছেন ক্রেতাদের কাছে।

