স্বাধীনতা দিবসকে সামনে রেখে নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটারস ত্র্যাসোসিয়েশনের গঙ্গারামপুর বিভাগের পক্ষ থেকে বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের মিলনী ক্লাব ভাঙ্গনে, রক্তদান করলেন সংগঠনের ৪০ জন সদস্য। সংগঠনের সদস্যদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর ১৩ অগাস্ট দক্ষিণ দিনাজপুর : স্বাধীনতা দিবসকে সামনে রেখে নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটারস ত্র্যাসোসিয়েশনের গঙ্গারামপুর বিভাগের পক্ষ থেকে বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের মিলনী ক্লাব প্রাঙ্গনে। সেখানে প্রায় ৪০ জন সংগঠনের গঙ্গারামপুর বিভাগের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। এতে হাসপাতালে চলা তীব্র রক্ত সংকট কমবে বলে তারা আশাবাদী। অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য সহ সংগঠনের নেতৃত্বের উপস্থিত ছিলেন।
জেলার হাসপাতাল গুলির পাশাপাশি বিভিন্ন হাসপাতাল গুলোতে চলছে রক্তের তীব্র সংকট। এক প্যাকেট রক্ত সংগ্রহ করতে নাভিশ্বাস উঠছে রোগীর আত্মীয় স্বজনদের। রক্ত দিতে কখনো কখনো পরিচিত কোনো ডোনারকে নিয়ে গিয়ে হাসপাতালে রক্তদান করতে হচ্ছে। রক্ত দিন বদলে রক্ত নীল এই ফর্মুলায় চলছে হাসপাতাল গুলিতে রক্ত দেওয়া নেওয়ার কাজ। সেই সমস্যা সমাধানের লক্ষ্য আগত স্বাধীনতা দিবসকে সামনে রেখে নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটারস ত্র্যাসোসিয়েশনের গঙ্গারামপুর বিভাগের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করা হয়। এদিন প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটারস ত্র্যাসোসিয়েশনের গঙ্গারামপুর বিভাগের সভাপতি দীপক কুমার দাস,সম্পাদক মনোজ সাহা,সহ সভাপতি পলাশ দে,গঙ্গারামপুর ব্যবসায়ী অন্যতম কর্মকর্তা রামগোপাল বিশ্বাস,দীনদয়াল আগরওয়াল সহ আরো অনেকেই।
গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার বলেন,হাসপাতালে গুলিতে রক্তের সংকট চলছে। তাদের কথা ভেবে নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটারস ত্র্যাসোসিয়েশনের গঙ্গারামপুর বিভাগের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তাদের এই মহৎ কাজকে সাধুবাদ জানাই।
নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটারস ত্র্যাসোসিয়েশনের গঙ্গারামপুর বিভাগের সভাপতি দীপক কুমার দাস বলেন,শুধু ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করলে চলবে না। বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে রক্তের অভাব চলছে।সেই দিকে নজর দিয়ে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। প্রায় ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন।ইচ্ছে রয়েছে আগামীদিনে আরো বড় আকারে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা। ডিস্ট্রিবিউটারস ত্র্যাসোসিয়েশনের গঙ্গারামপুর বিভাগের সহ সভাপতি পলাশ দে জানিয়েছেন,আমাদের এই সংগঠনটি উত্তরবঙ্গে জুড়েই রয়েছে।গঙ্গারামপুর বিভাগের তরফে এমন অনুষ্ঠান করা হলো। যা আগামী দিনেও করা হবে। অনুষ্ঠানে রক্ত দাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *