হরিরামপুরে বড়সড় মাদক পাচার চক্রে অভিযান, মালদা থেকে দুই পাচারকারী গ্রেফতার, উদ্বার প্রায় ২৬ লক্ষ টাকার ৭০৬ গ্রাম কাঁচা ব্রাউন সুগার

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

হরিরামপুর, ৪ নভেম্বর:সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পর পর দু’টি পৃথক অভিযানে মালদা জেলার গাজোল থানা এলাকায় অভিযোগ চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার এসআই শুভঙ্কর চক্রবর্তী সহ বিরাট পুলিশ বাহিনী তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭০৬ গ্রাম কাঁচা ব্রাউন সুগার প্রায় ২৬ লক্ষ টাকার মত ।এছাড়াও একটি চেরি রঙের হোন্ডা শাইন মোটরবাইক ও তিনটি মোবাইল ফোন পুলিশ উদ্বার করেছে।পুলিশ জানায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত হল রানা শেখ ওরফে সোহেল রানা (২৮) ও মাবুদ মিয়া (৩৭) তাদের কাতিকান্দর, মাহাতোরের পুন্ডুরি আঁচল অফিস মোড় ও বাড়ি দোহোচি, বাবুপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান ধৃত দুইজন বড় কোনো আন্তঃজেলা মাদক পাচার চক্রের সাথে যুক্ত।এই চক্রের মূল মাথাদের সন্ধানে তদন্ত চলছে।
হরিরামপুর থানার পুলিশ জানিয়েছে,” অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ২১(সি)/২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দু’জনকে জেলা আদালতে তোলা হবে এবং পুলিশের তরফে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *