হরিরামপুরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে মন্ত্রী বিপ্লব মিত্র

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের দেওয়ান আব্দুল গনি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। হরিরামপুর বিধানসভার বিধায়ক ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এদিন হরিরামপুর ব্লকের গরিব ও দুস্থ প্রায় ১০০ জন শিক্ষার্থী ও অভাবী মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র, গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী এবং সমাজসেবী চিরঞ্জীব মিত্র, হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, তৃণমূল নেতা মনোজিৎ দাস, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, সহ-সভাপতি ফিরোজ আলমসহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *