হরিরামপুরে ১১ কিলোমিটার পিচ রাস্তার কাজের উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

দক্ষিণ দিনাজপুর:— জেলার হরিরামপুর ব্লকে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল বৃহস্পতিবার। হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র গোপালপুর থেকে ঠাকুর পীর ভায়া বালিয়াপাড়া হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ পিচ পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন।
এদিন নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে এই রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী বিপ্লব মিত্র। জানা গেছে, এই রাস্তা নির্মাণের জন্য মোট ৫ কোটি ৮৫ লক্ষ ১৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তা নির্মাণের ফলে এলাকার বহু মানুষের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা শার্দুল মিত্র,হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, সহ-সভাপতি ফিরোজ আলম, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাস,সহ-সভাপতি পারভেজ আলি, গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান নাসরিন জাহান, গোকর্ণ অঞ্চল সভাপতি শহীদুর রহমান সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় মানুষ খুশি।

বাইট হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *