হরিরামপুর ব্লকের বোরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুড়িমাতা ঠাকুরানী মন্দিরের পাশে পাড়ায় সুকান্ত কর্মসূচি পালন করা হলো অনুষ্ঠানের মধ্য দিয়ে, সংসদের কাছে পরিষেবা নিতে মানুষজনদের ভিড় হয়েছিল ব্যাপক

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

হরিরামপুর ৩০শে মার্চ দক্ষিণ দিনাজপুর:একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পাড়ায় সুকান্ত কর্মসূচি পালন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বোরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুড়িমাতা ঠাকুরানী মন্দিরের পাশে অনুষ্ঠানটি করা হয়।সেখানে বিজেপির জেলা সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রচুর মানুষজনের কথাবার্তা শুনেন এবং তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি। মহা রামনবমীর দিনে জেলা বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার হরিরামপুর ব্লকের বোরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুড়িমাতা ঠাকুরানী মন্দিরের পাশে পাড়ায় সুকান্ত কর্মসূচি পালন করা হলো।সেখানে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ছাড়াও জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী,বিজেপি নেতা বাপি সরকার ,হরিরামপুরের মন্ডল সভাপতি সহ একগুচ্ছ বিজেপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে উক্ত এলাকার মানুষজনদের কি ধরনের সুবিধা পেয়েছেন কেন্দ্রীয় সরকারের সে বিষয়ে সাধারণ মানুষজনদের কাছে জানতে চান তিনি। এলাকার বাসিন্দারাও সংসদের কাছে ছুটে আসেন নানান সমস্যার বিষয় নিয়ে।তাদের কি প্রয়োজন বিষয়ে জানতে চান ডক্টর সুকান্ত মজুমদার। যেগুলো কাজ করা সম্ভব সেগুলোকে তিনি সঙ্গে সঙ্গেই আশ্বাস দেন করে দেবেন এবং বাকি কাজগুলো পরবর্তীতে করারও আশ্বাস দিয়েছে এলাকার মানুষজনদের। বিজেপির জেলা সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জানিয়েছেন, জেলা জুড়েই এমন কর্মসূচি পালন করা হয়েছে। হরিরামপুরেও করা হলো মানুষজনদের স্বার্থে ।বিজেপি সরকার রয়েছে মানুষজনদের পাশে সব সময় রয়েছে তা আরো একবার প্রমাণ করা হলো। বহু মানুষজন বিজেপির এই সাংসদ এর কাছে সুবিধা পেয়ে সাধুবাদ জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *