হরিশ্চন্দ্রপুরে ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা, ৬ সেপ্টেম্বর:——– মালদার হরিশ্চন্দ্রপুরে হাট থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন ব্যবসায়ী। বৃহস্পতিবার রাত সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ভেলাবাড়ি এলাকায়।গুলির শব্দ পেতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কুস্তরিয়া এলাকার বাসিন্দা শচীন পোদ্দার (৫৫) ও ছেলে ভোলা পোদ্দার (২৩) বাংলা-বিহার সীমানা এলাকায় ওয়ারীর হাট থেকে ব্যবসা করে বাইকে বাড়ি ফিরছিলেন।ভেলাবাড়ি এলাকায় ফাঁকা মাঠে বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁদের পিছু নেয়।বাইকের গতি বাড়িয়ে দুষ্কৃতীদের নাগালের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেন বাবা ও ছেলে। তখনই শচীনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর কোমরের বামদিক ভেদ করে বেরিয়ে যায় গুলি। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শচীন।
আশঙ্কাজনক অবস্থায় বাবাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ছেলে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।রাস্তার মোড়ে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা নাকি ছিনতাই, তার তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয়দের একাংশ জানান, শচীন গাঁজার কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান।জখম ব্যবসায়ীর ছেলে ভোলা জানান, প্রতিদিনের মতো হাট থেকে বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন।হাট থেকেই দুই ব্যক্তি তাঁদের অনুসরণ করছিল।ভেলাবাড়ি এলাকায় ফাঁকা জায়গা পেয়ে দুষ্কৃতীরা সরাসরি বাবাকে লক্ষ্য করে গুলি করে। দুজনের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল।চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। লোকজন দেখে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *