দিনহাটা :- দিনহাটা মহকুমা হাসপাতালের ঘটনা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । অভিযোগ চিকিৎসদের কারণে রোগীদের বিভিন্ন সময়ে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে । উল্লেখ্য, বিভিন্ন সময়ে রোগী হেনস্তার অভিযোগ ও হয়রানীর শিকার রোগী ও তার আত্মীয় স্বজনরা, খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে শনিবার পরিদর্শন যান তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। দিনহাটা মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর সহ আরো অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। সেই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে চিকিৎসকের সাথে কথা বলতে গিয়ে ।
পরিদর্শন প্রসঙ্গে তারা বলেন, বিভিন্ন সময় হাসপাতলে রোগীদের হেনস্টার শিকার হতে হয় পাশাপাশি আউটডোরে সঠিক সময় চিকিৎসকরা বসে না এমনটা অভিযোগ এসেছে তাদের কাছে পাশাপাশি মন্ত্রী উদয়ন গুহর কাছে। এইসব বিষয়গুলিকে সামনে রেখে এদিন দিনহাটা মহকুমা হাসপাতাল পরিদর্শন করা হয় বলে তারা জানান।

