মারাং বুরু বাঁচাও ভারত যাত্রাকে ঘিরে একটি রেলি করে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে গঙ্গারামপুর মহকুমা শাসক দপ্তরে পৌঁছালেন। এদিন দুপুরে গঙ্গারামপুর মহকুমা শাসক দপ্তরে ১০ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিলেন। এই স্মারকলিপি মহকুমা অফিসে জমা দেওয়ার মূল লক্ষ্য হলো গঙ্গারামপুর মহকুমা শাসক দপ্তরের সহযোগিতায় সেই স্মারকলিপি যাতে রাষ্ট্রপতি দপ্তরে পাঠানোর হয়। পাঠানোর আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। তাদের মূলত দাবি গুলি হলো সারনা ধর্ম কোট নিতে হবে ও দিতে হবে, মারাং বুরুকে ছাড়তে হবে, ঝাড়খন্ডে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে সহ আরো অন্যান্য দাবিগুলো নিয়ে সর্বমোট দশটি দাবি রয়েছে। কর্মসূচিতে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ একত্রিত হয়ে গঙ্গারামপুর মহকুমা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিতে আসেন।
এই প্রসঙ্গে আদিবাসী সিঙ্গেল অভিযান মালদা জোনাল অ্যাসিস্ট্যান্ট হেড বিভূতি টুডু জানিয়েছেন আজকে আমরা আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে ১০ দফা দাবিতে গঙ্গারামপুর মহকুমা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করলাম। মূলত এই স্মারকলিপি যাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম কাছে পৌঁছায় সে কারণে এই স্মারকলিপি প্রদান করা।

