গঙ্গারামপুর ৯এপ্রিল দক্ষিণ দিনাজপুর। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যীশুখ্রীস্টের পুনরুত্থান দিবস পালন করা হল।এদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়িতে অবস্থিত রাজিবপুর ক্যাথলিক চার্চে এই দিনটি পালন করা হয়।সেখানে গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, চার্চের ফাদার বাবলা সরকার সহ আরো অনকেই উপস্থিত ছিলেন। খ্রিষ্টান ধর্মের মানুষজন এই দিনটি পালন করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়িতে অবস্থিত রাজীবপুর ক্যাথলিক চার্চের ফাদার বাবলা সরকার ও গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাসের কাছ থেকে জানা গিয়েছে যে, যীশুখ্রীষ্ট তিরবৃদ্ধ হওয়ার পরে তার ভক্তরা দেহ সমাধিস্থ করেন। কিন্তু কিছু সময় পর দেখা যায় তার সমাধিস্থলের কিছুটা অংশ ফাঁকা রয়েছে। যে ঘটনা সকলেই প্রত্যক্ষ করেন বলে জানা গেছে। সেই দিনটি সারা বিশ্বে যীশুখ্রীস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করা হয়।রবিবার গঙ্গারামপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়িতে অবস্থিত রাজিবপুর ক্যাথলিক চার্চে এই দিনটি পালন করেন গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, চার্চের ফাদার বাবলা সরকার, প্রাক্তন কাউন্সিলর দীনেশ হেমরম,সমাজসেবী আশিস দাস, মহিলা নেত্রী লাকি দাস,মার্সেলা কিস্কু সহ অনেকেই। আদিবাসী গানের মধ্য দিয়ে উপস্থিত সকলকে বরণ করে নেওয়া হয়। চার্চের মধ্যে গিয়ে যীশুখ্রীস্ট মূর্তির সামনে প্রার্থনা করেন উপস্থিত সকলেই। প্রার্থনা শেষে ভাইস চেয়ারম্যানের তরফে সকলকে মিষ্টিমুখ করানো হয়। গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন,যীশুখ্রীস্টের পুনরুত্থান দিবস পালন করা হল।যীশুখ্রীষ্ট তিরবৃদ্ধ হওয়ার পরে তার ভক্তরা দেহ সমাধিস্থ করে। কিন্তু কিছু সময় পর দেখা যায় তার সমাধিস্থলের কিছুটা অংশ ফাঁকা রয়েছে। যে ঘটনা সকলেই প্রত্যক্ষ করেন বলে জানা গেছে। সেই দিনটি সারা বিশ্বে যীশুখ্রীস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করা হয়। যীশুখ্রীস্টের পুনরুদ্ধার দিবস হিসেবে খ্রিস্টান সম্প্রদায় মানুষজনদের পাশাপাশি সাধারণ মানুষজনেরা ভিড় করেছিল।

