৪৫ তম বর্ষে এবারে নতুন আলোক ক্লাবের কালীপুজোর থিম এক টুকরো রাজস্থান। এবারে কালী পুজোয় জেলা বাসিকে চমক দিতে চলেছে নতুন আলোক ক্লাব

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

উল্লেখ্য প্রতিবছরের মতো এ বছরও বুনিয়াদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড সরায় হাটে নতুন আলো ক্লাব চমক দিয়ে থাকে বুনিয়াদপুর বাঁশি তথা জেলা বাসিকে। এবারে কালীপুজোর থিম রয়েছে কৃষ্ণনগর থেকে আগত রাজস্থানের মিরা বাই প্যালেসের আদলে এক টুকরো রাজস্থান। লোকাল শিল্পীর সমন্বয়ে প্যান্ডেল সজ্জিত করা হচ্ছে লাইটিং। নতুন আলো ক্লাব প্রতিবছরের মত এ বছরও বুনিয়াদপুরবাসীকে আকর্ষিত করতে চলেছে প্যান্ডেল, লাইটিং ও প্রতিমার মধ্য দিয়ে। নতুন আলো ক্লাব বিগত তিন বছর ধরে জেলার সেরা পুজোর সম্মান পেয়েছে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। পূজোর পাশাপাশি ক্লাবের সদস্যরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, যেমন নরনারায়ন সেবা, বস্ত্র বিতরণ এছাড়াও বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। ক্লাব সদস্যরা জানিয়েছেন আমরা নিজেরাই নিজেদের প্রতিযোগী, পুজোর শেষ হওয়ার পরদিন থেকে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি জেলা বাসিকে কিভাবে নতুন কিছু উপহার দিতে পারি। সেই মতোই আমরা সকলে মিলে সবদিক দিয়ে সহযোগিতা করি এবং পাশে থাকি কিভাবে আরো ভালো কিছু করা যায় সেই মতই আমরা প্রতিবছর নতুন কিছু চমক দিয়ে থাকি বুনিয়াদপুর বাঁশি তথা জেলা বাসিকে। আমরা পরপর তিনবার সেরা সম্মান আমাদের ঝুলিতে আনতে পেরেছি আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, এতে আমরা গর্বিত এবং ধন্যবাদ জানাই স্টার সংবাদ ও আমার নিউজ কর্তৃপক্ষকে। পুজোর একদিন আগে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর হাত দিয়েই ফিতে কেটে কালীপুজোর শুভ সূচনা করা হবে। তারপর থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দার। আমরা আশা করছি প্রতিবছরের মতো এ বছরও রেকর্ড পরিমানে জনসাধারণের ভিড় হবে। সে মতই আমরা সব দিক থেকে সমস্ত রকমের ব্যবস্থা করে রাখছি যাতে প্রতিমা দেখতে এসে জনসাধারণকে কোনরকম অসুবিধা মুখে না পড়তে হয়।

এ বিষয়ে নতুন আলো ক্লাবের সদস্য গৌতম মণ্ডল জানিয়েছেন আমরা প্রতিবছরের মতো এবছরও জেলা বাসি তথা বুনিয়াদপুরবাসীকে নতুন কিছু চমক দিতে চলেছি। আমাদের এবারে পুজোর থিম এক টুকরো রাজস্থান। লাইটিং থাকবে বুনিয়াদপুরের লোকাল শিল্পী এছাড়াও প্রতিমা রশিদপুরের উৎপল পাল। আশা করছি আমরা প্রতিবছরের মতো এবছরও জেলা সেরা সম্মান আমাদের ক্লাবে আনতে পারব। সারা বছর সাধারণ মানুষের জন্য বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে নরনারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ আমরা করে থাকি।

এই বিষয়ে প্যান্ডেল শিল্পী সুশান্ত দেবনাথ জানিয়েছেন এবারে নতুন আলো ক্লাবের থিম এক টুকরো রাজস্থান। যেটি রাজস্থানের মীরা বাই প্যালেসের আদলে আমরা ফুটিয়ে তুলতে চলেছে। আশা করছি সাধারণ মানুষের নজর কারতে পারব আমাদের কাজের মধ্যে দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *