৫৩৪ গ্রাম মাদকসহ তিনজন আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেপ্তার করল রাজ্যের এসটিএফ। ধৃতদের মধ্যে রয়েছে বিহারের পাটনার বাসিন্দা সঞ্জয় কাশ্যপ(৫৪)‘ত্রিপুরার বাসিন্দা বিপ্লব সিংহ(২৪) ও মালদার কালিয়াচকের বাসিন্দা মারুফ শেখ(৩০)।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ বিদেশ বিনোদন রাজ্য

শুক্রবার বিকেলে এসটিএফের শিলিগুড়ি ও মালদা টিম যৌথভাবে অভিযান চালিয়ে ইংরেজবাজার থানার বাধাপুকুর থেকে এদের গ্রেপ্তার করে। একটি বাইকে এই তিনজন ৩৪নং জাতীয় সড়ক ধরে রথবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় সন্দেহ হতে বাইক আটকে শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় ৫৩৪গ্রাম বাউনসুগার প্রায় হাজার পঞ্চাশ টাকা সহ বেশ কয়েকটি মোবাইল।
এসটিএফ টিমের অনুমান উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় ১০লক্ষ টাকা। ইতিমধ্যে এই চক্রে আরো কেউ রয়েছে কিনা শুরু তার তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *