৭৭তম স্বাধীনতা দিবসের দিনে ক্লাবের জাতীয় পতাকা তুলতে গিয়ে এলাকার ১৪নম্বর ওয়ার্ডের বাঁধমোড় মহিলা কল্যাণ সমিতি ক্লাবের সদস্যদের আশ্বাস দিলেন ক্লাবের সঙ্গে লাগোয়া জায়গাতে পৌরসভার চেয়ারম্যান কমিউনিটি হল তৈরি করে দেবে। সাধুবাদ জানিয়েছেন সকলেই

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১৫ই আগস্ট দক্ষিণ দিনাজপুর :———--৭৭তম স্বাধীনতা দিবসের দিনে ১৪নম্বর ওয়ার্ডের বাঁধমোড় মহিলা কল্যাণ সমিতির মহিলাদের ক্লাবের জাতীয় পতাকা তুলতে গিয়ে মহিলা ক্লাবের সদস্যদের দাবির বিষয়টি মাথায় রেখে একনম্বর খতিয়ানের জায়গায় মহিলাদের ক্লাবের সঙ্গে লাগোয়া কমিউনিটি হল তৈরি করার আশ্বাস দিলেন চেয়ারম্যান। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের বাঁধমোড় মহিলা কল্যাণ সমিতি ক্লাবে হাজির হয়েছিলেন অনেকেই । সেখানেই ক্লাবের সভাপতি সম্পাদক ও সদস্যদের সামনে এমন আশ্বাস দেন চেয়ারম্যান।যে আশ্বাস পেয়ে খুশি হয়েছেন ওই ক্লাবের সভাপতি ,সম্পাদক সহ উক্ত ক্লাবের সদস্য মহিলা ওয়ার্ডবাসিরা । বাঁধমোড় মহিলা কল্যাণ সমিতি মহিলাদের এই ক্লাবটি ২০১৬সালে গড়ে ওঠে। যার সম্পাদক পদে রয়েছেন এলাকার সাধারণ মানুষজনের জন্য বিভিন্ন ধরনের কাজ করা লিলি সরকার । লিলি সরকার এই ক্লাবটি তৈরি করার জন্য বিশেষ উদ্যোগ নেন বলে জানা গিয়েছে। তিনি ১৪ নম্বর ওয়ার্ডের বাঁধমোড় এলাকায় বিভিন্ন মহিলাদেরকে নিয়ে ক্লাবটি তৈরি করার পর থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। সেখানেই একটি ক্লাব ও অস্থায়ীভাবে তিনি তৈরি করেন সকল মহিলা সদস্যদের নিয়ে।মহিলাদের সদস্য সংখ্যা তার ক্লাবের রয়েছে বহু। মঙ্গলবার ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ক্লাবে হাজির হয়েছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। সেখানে একাধিক নেতৃত্বেরা উপস্থিত ছিলেন। সেখানেই পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সকল মহিলাদের আশায় দেন যে ,তাদের দখলে থাকা ক্লাবের জায়গাতেই একটি কমিউনিটি হল বা উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করে দিবেন। পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন , লিলি সরকার মহিলাদেরকে নিয়ে ভালো কাজ করছেন । একটু দেরি হল অবশ্য মহিলাদের ক্লাবের এই জায়গাতেই আমি কথা দিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি এখানে একটি কমিউনিটি হল বা উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করে দেবো। যা দেখভাল করবেন ওয়ার্ডের এই ক্লাবের মহিলা সদস্যরা। বাঁধমোড় মহিলা কল্যাণ সমিতির সম্পাদিকা লিলি সরকার বলেন , চেয়ারম্যান দাদা আমাদের আশ্বাস দিয়েছেন আমরা খুবই খুশি হয়েছি।এখানে কমিউনিটি হল বা উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলে ওয়ার্ডবাসীর উপকারে আসবে। দাদাকে ধন্যবাদ জানাই। এদিন মহিলা ক্লাবের সম্পাদক লিলি সরকারের উদ্যোগে এমন অনুষ্ঠানের আয়োজন হওয়ায় সাধুবাদ জানিয়েছেন চেয়ারম্যান সহ সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *