২ গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী।

  মালদা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আলিনগর গ্রাম পঞ্চায়েত ও হামিদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, এছাড়াও উপস্থিত ছিলেন পিএইচ ই দপ্তরের আধিকারিকেরা সহ কালিয়াচক থানার আইসি ও বিডিও। এদিন নারকেল ফাটিয়ে এ কাজের শিলান্যাস করা হয়। […]

Continue Reading

একই ব্যক্তির দুবার মৃত্যু! তপনে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে মৃত্যু শংসাপত্র নিয়ে ভুতুড়ে কান্ড। দুর্নীতির অভিযোগ মৃতর পরিবারের লোকেদের।

  বালুরঘাট, ৩ জুন ——— মৃত্যুর শংসাপত্র বিলি নিয়ে ভুতুড়ে কান্ড তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ! ভুয়ো তথ্য দিয়ে একই ব্যক্তির নামে একাধিক শংসাপত্র দেবার অভিযোগ উঠেছে খোদ পঞ্চায়েতের বিরুদ্ধে। বিষয়টি শুনতে কিছুটা অবাক মনে হলেও, তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। যা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে গোটা দক্ষিন দিনাজপুর জেলায়। […]

Continue Reading

উড়িষ্যায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ দক্ষিণ দিনাজপুরের তিন পরিযায়ী শ্রমিক, গুরুতর আহত আরো ছয়। সরকারিভাবে কারো মৃত্যুর কথা জানা না গেলেও গঙ্গারামপুরে এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবারের লোকেরা।

  বালুরঘাট, ৩ জুন ———— উড়িষ্যায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ দক্ষিণ দিনাজপুরের তিন পরিযায়ী শ্রমিক আহত আরো ছয়। সরকারীভাবে এখনো কারো মৃত্যুর কথা জানা না গেলেও গঙ্গারামপুরে এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। নিখোঁজ ও আহতদের মধ্যে প্রায় সকলেই ভিন রাজ্যে যাচ্ছিলেন কাজের সন্ধানে। যাদের মধ্যে গঙ্গারামপুরের পাচ যুবক ওইদিন করমন্ডল এক্সপ্রেসে […]

Continue Reading

মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক আশা কর্মী

হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ২ই জুন: মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক আশা কর্মী ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের শুন্দেল গ্রামে। যে ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ পুরো এলাকা জুড়ে । পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই আশা কর্মীর নাম তুলিকা বর্মন বয়স […]

Continue Reading

অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের,পুলিশের গাড়ির সামনে শুয়ে প্রতিবাদ,পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি,চরম উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে

  হরিশ্চন্দ্রপুর,০২ জুন:যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মারার ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করেননি পুলিশ।অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার ও গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০ টা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার গোলামোড় এলাকায়।রাস্তায় বাঁশের বেড়া দিয়ে পথ অবরোধ করে‌ বিক্ষোভে সামিল হন এলাকার নারী,পুরুষ ও যুবকেরা।দুই […]

Continue Reading

-বিস্ফোরণে কেঁপে উঠল মালদার চাঁচল-২নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। সূত্রের খবর একটি নলকূপের ধারে মজুদ ছিল বোমা

মালদা:—বিস্ফোরণে কেঁপে উঠল মালদার চাঁচল-২নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। সূত্রের খবর একটি নলকূপের ধারে মজুদ ছিল বোমা। রাত আটটা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে সারা এলাকা। চারিদিক ধোঁয়ায় ভরে ওঠে। ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। আশঙ্কা করা হচ্ছে এখনও বোমা রয়েছে ওই স্থানে।তাই রাত থেকে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে চাঁচল থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই […]

Continue Reading

মালদা শহরের ফুটপাত দখলমুক্ত করতে এবারে খোদ ময়দানে নামলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং।

মালদা :—–শুক্রবার  শহরের রথবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। মালদা শহরের রথবাড়ি এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে আবারো অভিযানে নামল মালদা জেলা প্রশাসন। মহকুমা শাসকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। শহরের ফুটপাত উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের। শুক্রবার মালদা শহরের রথবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এর নেতৃত্বে চলে অভিযান। অভিযোগ জাতীয় […]

Continue Reading