হিলিতে ১৩ বছর আগে তৈরি রেলব্রীজের পুনরায় শিলান্যাস নিয়ে বিতর্ক! তৃণমূলের তোপের মুখে সুকান্ত।

 বালুরঘাট, ২১ জানুয়ারী ——–— তেরো বছর আগে হিলিতে তৈরি হওয়া রেলব্রীজের পুনরায় শিলান্যাস নিয়ে বিতর্ক। জোর চর্চা গোটা দক্ষিন দিনাজপুরে। শাসকদলের তোপের মুখে বালুরঘাটের সাংসদ। রবিবার দুপুরে হিলির মেরা আপ্তৈরে রেলব্রীজের একটি শিলান্যাস অনুষ্ঠান কে ঘিরে তৈরি হয়েছে এমনই বিতর্ক। যেখানে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর পূর্ব রেলের ডি আর […]

Continue Reading

উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে রবিবার কালিয়াগঞ্জে শুরু হল প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য সহায়ক যন্ত্র বিতরণ শিবির। ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির( জয়পুর) সহযোগিতায় কালিয়াগঞ্জ আইটিআই কলেজ প্রাঙ্গণে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই শিবির

উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে রবিবার কালিয়াগঞ্জে শুরু হল প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য সহায়ক যন্ত্র বিতরণ শিবির। ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির( জয়পুর) সহযোগিতায় কালিয়াগঞ্জ আইটিআই কলেজ প্রাঙ্গণে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। এদিন প্রদীপ প্রজ্বলিত করে শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ রেঞ্জের আইজি প্রসূন বন্দোপাধ্যায়, জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা, […]

Continue Reading

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজ (প:ব:) এর কালিয়াগঞ্জ থানা কমিটির ২৬ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজ (প:ব:) এর কালিয়াগঞ্জ থানা কমিটির ২৬ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।এদিন দুপুরে কালিয়াগঞ্জের ব্লক অফিসের এস এইজ জি সভাকক্ষে সম্মেলন হয়। মহার্ঘ ভাতার দাবি জানানোর পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।আগের তোলানায় তাদের সংগঠনে সদস্য বাড়ছে দাবি […]

Continue Reading

গঙ্গারামপুর থানার দক্ষিণ জয়পুরের দেশিয়াপাড়াতে ১৬ প্রহর নামযজ্ঞ অনুষ্ঠানে হাজির বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,

গঙ্গারামপুর২০ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।গৌরাঙ্গ মহাপ্রভু সাধু সৎ সংঘ উসব কমিটির তরফে মহাপ্রভুর নাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জয়পুরের দেশীয়া পাড়ার অনুষ্ঠানে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সেখানে সুকান্ত বাবু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Continue Reading

পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের ইন্দ্র নারায়নপুর সংস্কৃতি সংসদের ফুটবল ময়দানে পৌরসভা এলাকার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও এসএসকে বিদ্যালয় সমূহের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো

গঙ্গারামপুর ১৯ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর—————-— একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌরসভা এলাকার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও এসএসকে বিদ্যালয় সমূহের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর সংস্কৃতি সংসদের ফুটবল ময়দানে খেলার আয়োজন করা হয়। খেলার সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান।সেখানে পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে খেলার দায়িত্ব থাকা আধিকারিক […]

Continue Reading

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সম্প্রতি কুনাল ঘোষ দলের মধ্যে নবীন -প্রবীন নিয়ে বিতর্ক শুরু করেছিলেন। ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী কুনাল ঘোষকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেবার দাবি করেছিলেন। কুনাল ঘোষ নবীন – প্রবীন বিতর্ক সৃষ্টি দলকে দুর্বল করার চক্রান্তের […]

Continue Reading

গঙ্গারামপুর সাবডিভিশনাল সেকেন্ডারি স্পোর্টস অনুষ্ঠিত হলো বিশরাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

  গঙ্গারামপুর সাব ডিভিশনাল এরিয়া জুড়ে ৬৪ টি উচ্চ বিদ্যালয় রয়েছে। প্রতি বছর প্রতিটি স্কুলে খেলাধুলার আয়োজন করা হয়। ৬৪ টি স্কুলের প্রথম ও দ্বিতীয় যারা হয়েছে তাদের নিয়ে করা হয় এই স্পোর্টস প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে প্রায় ২৫৬ থেকে ২৬০ জন স্কুল ছাত্র ছাত্রীরা। ৬৪ টি স্কুলের প্রথম ও দ্বিতীয় ছাত্র-ছাত্রীদের নিয়ে […]

Continue Reading

বালির ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের।

বালির ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের।। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাস পাড়া গ্রাম পঞ্চায়েতের বান্দের হাট এলাকায়।। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম জয়নাল হক (৩২)।। জানা যায় জয়নাল হক চোপড়া থানায় সিভিক ভলেন্টিয়ারে কর্মরত, বাড়ি চোপড়া ব্লকের অম্বিকানগর এলাকায়। বাইকে করে নাইট ডিউটি করে বাড়ি ফেরার পথেই […]

Continue Reading

সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানের অঙ্গ হিসেবে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের সুকান্ত মোড় এলাকায়

শনিবার দুপুরে এই কর্মসূচি টি অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিজ্ঞান মঞ্চের সম্পাদক সুজয় কুমার সরকার সহ অন্যান্য রা। সাধারণ মানুষের মন থেকে কু সংস্কার দূর করে বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে মালদা থেকে শুরু হওয়া সবাইকেল যাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। বিজ্ঞান চেতনা বৃদ্ধি করতে ৭ ই নভেম্বর শুরু হওয়া এই কর্মসূচি ২৮ এ […]

Continue Reading

রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে বালুরঘাটে জ্বলবে এক লক্ষ প্রদীপ। জেলা জুড়ে রাম পুজোর তোড়জোড় বিজেপির নেতা কর্মীদের।

  বালুরঘাট, ১৯ জানুয়ারী ——-— রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে বালুরঘাটে জ্বলবে এক লক্ষ প্রদীপ। তোড়জোড় জেলা বিজেপি কর্মীদের মধ্যে। জানা গেছে, সোমবার রাম জন্মভূমি অযোধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুর্নাঙ্গ মাত্রা পাবে রাম মন্দিরের। যে দিনটিকে বিশেষ ভাবে স্মরনীয় করে রাখতে একাধিক উদ্যোগ গ্রহণ করে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। যার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে বালুরঘাটের আত্রেয়ী নদীর […]

Continue Reading