আমিও টার্গেট, অভিষেকও টার্গেট! আমাদের জীবন নিয়ে নিতে পারে ওরা। প্রকাশ্য সভা থেকে মমতার মন্তব্যে আলোড়ন কুমারগঞ্জে। ষড়যন্ত্রের আশঙ্কা

   বালুরঘাট, ২১ এপ্রিল —–— মমতা ও অভিষেকের প্রাণহানির আশঙ্কা! কুমারগঞ্জে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে নির্বাচনী সভা করতে এসে এমনই আশঙ্কা প্রকাশ করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাকে ঘিরে রীতিমতো আলোড়ন পরিস্থিতি তৈরি হয়েছে দলের নেতা কর্মীদের মধ্যে। প্রসঙ্গত, রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে এদিনই ছিল শেষ রবিবাসরীয় প্রচার। ছুটির দিনে দলীয় […]

Continue Reading

ত্রিশ বছরের স্মৃতি উস্কে আবেগের ছবি মমতার জনসভায়। কুমারগঞ্জে উপচে পড়া ভিড় সামলাতে মহিলাদের ডি জোনে ঢোকাতে বাধ্য হলেন পুলিশ কর্মীরা

  বালুরঘাট, ২১ এপ্রিল ——- ৩০ বছরের স্মৃতি উস্কে আবেগের ছবি মমতার জনসভায়। কুমারগঞ্জের প্রকাশ্য সভা মঞ্চে সত্তরোর্দ্ধ বৃদ্ধাকে বুকে জড়িয়ে ধরলেন আবেগ তাড়িত মমতা। উপচে পড়া ভিড়ে সাধারনের হাততালি কুড়োলেন তৃণমূল সুপ্রিমো। রবিবার দুপুরে কুমারগঞ্জের প্রকাশ্য সভা মঞ্চে মমতার এমন আবেগতাড়িত ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেন দলের নেতা কর্মীরা। আবেগে আপ্লুত হলেন মৃত স্কুল […]

Continue Reading

তীব্র দাবদাহ! কুমারগঞ্জে মমতার সভায় গিয়ে প্রাণ গেল তৃণমূল কর্মীর। শোকের ছায়া মৃতর পরিবারে

   বালুরঘাট, ২১ এপ্রিল ——— মমতার সভায় গিয়ে প্রান গেল তৃণমূল কর্মীর। রবিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে। পুলিশ জানিয়েছে মৃত ওই তৃণমূল কর্মীর নাম সরিপ সরকার (৬৫)। বাড়ি গঙ্গারামপুর থানার ফুলবাড়ির ডাঙ্গাপাড়া এলাকায়। দলীয় সূত্রের খবর অনুযায়ী, কুমারগঞ্জের চকরাম রাই মাঠে এদিন দুপুরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে নির্বাচনী প্রচারে আসেন […]

Continue Reading

লোকসভা ভোটের কয়েকদিন আগে তপনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ ভিকাহারে বড়সড়ো ভাঙ্গন বিজেপি কংগ্রেস সিপিএমে,বিভিন্ন দলছেড়ে ৩০টি পরিবারের ১২০জন ঘাসফুলে নাম লেখালো, দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি,অস্বীকার বিরোধীদলের

 গঙ্গারামপুর ২০এপ্রিল দক্ষিণ দিনাজপুর—————-লোকসভা নির্বাচনের ভোটগ্রহনের কয়েকদিন আগে বড়সড় ভাঙ্গন বিজেপি সহ বেশ কয়েকটি দলের।৩০টি পরিবারের ১২০জন বিজেপি, কংগ্রেস ,সিপিএম ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিলেন।দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৭নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ ভিকাহারে এমন দলবদল অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি, ব্লক তৃণমূল সভাপতি সহ আরো অনেকেই।যদিও বিরোধী দলের […]

Continue Reading

মুখ্যমন্ত্রীর জেলা সফরের কয়েক ঘণ্টা আগেই গঙ্গারামপুর থানার শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের জাফরপুর এলাকার লেবুতলার বাসিন্দা তিন যুবক মিলে এক আদিবাসী গৃহবধূকে পরিবারে একা পেয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে ,অভিযুক্তরা পলাতক রয়েছে, তদন্তে পুলিশ

গঙ্গারামপুর ২০এপ্রিল দক্ষিণ দিনাজপুর——–—–মুখ্যমন্ত্রীর জেলা সফরের কয়েক ঘণ্টা আগেই পরিবারে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এক আদিবাসী গৃহবধূকে গণধর্ষনের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের জাফরপুর লেবুতলা এলাকায়।আদিবাসী ওই গৃহবধূর পরিবারের তরফে গঙ্গারামপুর থানায় তিনজনের নামে গণধর্ষনের অভিযোগ দায়ের করা করেছে।বর্তমান সময় পর্যন্ত অভিযুক্তরা পলাতক […]

Continue Reading

দক্ষিণ লোকসভা কেন্দ্রে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মালদা, ২০ এপ্রিল——–———– আগামী ৭ই মে অনুষ্ঠিত হবে উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট। সেই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীর সমর্থনে উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রথমে মালদার গাজোলের কলেজে ময়দানে এবং মালদার মানিকচকের এনায়েতপুর ফুটবল ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়। প্রথমে গাজোলে হেলিকপ্টার থেকে নেমে আদিবাসী নৃত্যের মাধ্যমে […]

Continue Reading

নতুন সেপটিক ট্যাঙ্ক খননের কাজ করতে নেমে মৃত্যু হল এক শ্রমিকের।অসুস্থ আরো এক শ্রমিক

মালদাঃ—–নতুন সেপটিক ট্যাঙ্ক খননের কাজ করতে নেমে মৃত্যু হল এক শ্রমিকের।অসুস্থ আরো এক শ্রমিক।এমনকি ওই দুই শ্রমিককে বাঁচাতে গর্তে নেমে মৃত্যু হয়েছে এক প্রতিবেশীরও বলে খবর।শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাশ্মীরে।মৃত যুবকের নাম আজিজুর রহমান(৩০)।তার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে।কাজ করা অবস্থায় ট্যাঙ্কের ভেতরেই তার মৃত্যু হয়।তবে কীভাবে মৃত্যু হয়েছে,সেটি এখনো স্পষ্ট […]

Continue Reading

আদিবাসী সম্প্রদায়ের প্রধান দাবি সারনা ধর্মের পৃথক কলাম কোট নিয়ে কেউ কোনো কথা বলেনি। তাই এইবারে নির্বাচনে আদিবাসীদের ভোটদান থেকে বিরত থাকার আবেদন জানাচ্ছে l আদিবাসীদের দুই সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযান এবং ঝাড়খন্ড দিষম পার্টিl

মালদা, ২০ এপ্রিল,————————— ৭ই মে রাজ্যের তৃতীয় দফা লোকসভা নির্বাচন আর এই তৃতীয় দফা নির্বাচনে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা নির্বাচন হতে চলেছে l আর এই লোকসভার নির্বাচনের আগে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেl কিন্তু সেই ইচতেহারে আদিবাসী সম্প্রদায়ের প্রধান দাবি সারনা ধর্মের পৃথক কলাম কোট নিয়ে কেউ কোনো কথা বলেনি। […]

Continue Reading

শেষ রবিবারে প্রচার ঝড় বালুরঘাটে। বিপ্লবের হয়ে জোড়া সভা মমতার। তোড়জোড় ঘাসফুল শিবিরে

বালুরঘাট, ২০ এপ্রিল —-— বিপ্লবের হয়ে জোড়া সভা করতে দক্ষিণ দিনাজপুরে আসছেন তৃণমূল সুপ্রিমো। রবিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে দুটি সভা সারবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাকে ঘিরেই জোর প্রস্তুতি এখন তৃণমূল শিবিরে। দলীয় সুত্রের খবর অনুযায়ী, রবিবার দুপুর ১২ টা নাগাদ কুমারগঞ্জে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে একটি নির্বাচনী সভা সারবেন […]

Continue Reading

বামনগোলা ব্লকের জগদ্দলা অঞ্চলের ডোমাডাঙ্গা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে পুলিশি বাধার মুখে উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্ম। পুলিশের দাবি পারমিশন ছাড়া বাইক র‍্যালি করা হচ্ছে।

বামনগোলা-–বামনগোলা ব্লকের জগদ্দলা অঞ্চলের ডোমাডাঙ্গা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে পুলিশি বাধার মুখে উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্ম। পুলিশের দাবি পারমিশন ছাড়া বাইক র‍্যালি করা হচ্ছে। পাল্টা বিজেপির দাবি, বারবার অনুমতি চাওয়া সত্ত্বেও ইচ্ছে করে অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। মালদার বামন গোলার ঘটনা

Continue Reading