গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে জোর, আজমাতপুরে উৎসবের আমেজ

গঙ্গারামপুর, ২৩ মার্চ, দক্ষিণ দিনাজপুর :—- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস সোমবার তপন ব্লকের আজমাতপুর অঞ্চলে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের ভোট প্রচার শুরু করলেন। এদিন বেলা প্রায় ১২টা নাগাদ তিনি আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম প্রসাদ রায়ের বাড়িতে পৌঁছে প্রথমে কালী মন্দিরে নিয়ম মেনে পুজো দেন। পুজো পর্ব শেষে […]

Continue Reading

বোর্ডে ৭৯ লক্ষের স্বপ্ন, মাটিতে কাদা-ধুলো—রাস্তা কোথায়?’ প্রশ্নে ফুঁসছে নাজিরপুর, বাঁশের ব্যারিকেডে অবরুদ্ধ রাস্তা

বালুরঘাট, ২৩ মার্চ — বোর্ডে ঝকঝকে অক্ষরে উন্নয়নের প্রতিশ্রুতি, পাশে মোটা টাকার বরাদ্দ—কিন্তু বাস্তবে কাদা, ধুলো আর বেহাল পথ। প্রতিশ্রুতির সেই ঝলক আর বাস্তবের নির্মম ফারাক ঘিরেই সোমবার সকালে বিস্ফোরিত হল নাজিরপুরের জমে থাকা ক্ষোভ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের এই সীমান্তবর্তী এলাকায় মুহূর্তে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। শেষমেশ বাঁশ ফেলে প্রধান সড়ক অবরোধ করে কার্যত […]

Continue Reading

দমকা হাওয়াতেই উড়ে গেল অমৃতভারত-এর মুখোশ! বালুরঘাট স্টেশনে নতুন সিলিং খসে, দুর্নীতির অভিযোগে তপ্ত রাজনীতি

বালুরঘাট, ১৩ মার্চ — এক রাতের দমকা হাওয়াতেই খুলে পড়ল সদ্য তৈরি ফলস সিলিং। আর তাতেই ‘অমৃত ভারত’ প্রকল্পে সাজতে থাকা বালুরঘাট রেলস্টেশনকে ঘিরে শুরু হল তুমুল বিতর্ক। নিম্নমানের কাজের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। একইসঙ্গে সরব হয়েছে রেলযাত্রী কল্যাণ সমিতিও। নির্বাচনের মুখে ঘটনাকে হাতিয়ার করে দুর্নীতির অভিযোগ তুলে মাঠে নেমেছে তৃণমূল। […]

Continue Reading

মৃত্যুর মুখে পা বাড়িয়েও জীবন বাঁচল বৃদ্ধার! ট্রেন আসার আগেই ঝাঁপিয়ে পড়ে তুলে আনলেন স্থানীয়রা

বালুরঘাট, ১৩ মার্চ — আর কয়েক মুহূর্ত দেরি হলেই হয়তো মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকতে হত স্টেশন চত্বরকে। রেললাইনে মাথা রেখে শুয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ৭৫ বছরের এক বৃদ্ধা। কিন্তু স্থানীয়দের তৎপরতায় শেষ মুহূর্তে রক্ষা পেল একটি জীবন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে বালুরঘাট রেলস্টেশনের ক্রসিং সংলগ্ন এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা […]

Continue Reading

রায়গঞ্জে অনুষ্ঠিত CII নর্থ বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ফোরাম, শিল্প-উদ্যোগ বাড়াতে আলোচনা

উত্তরবঙ্গের শিল্প ও ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি -এর নর্থ বেঙ্গল জোনাল ব্রাঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো CII নর্থ বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ফোরাম ২০২৬। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শহরের বাণিজ্য ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই ফোরামের মূল উদ্দেশ্য ছিল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার (মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ) ক্ষেত্রের […]

Continue Reading

বিধায়কের বাইকে আইন উধাও!“মাথার চিকিৎসা দরকার”— কটাক্ষ তৃণমূল নেতার

বালুরঘাট, ৬ মার্চ — গঙ্গারামপুরে রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেল বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে ঘিরে। হেলমেট না পরে মোটরবাইক চালানোর অভিযোগ তুলে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের এসসি-এসটি সেলের গঙ্গারামপুর টাউন সভাপতি বাবু চৌধুরী। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যিনি নিজেই আইন মানেন না, তিনি আবার অন্যকে সমাজবিরোধী বলে দাগিয়ে দেন! এটা রাজনৈতিক ভণ্ডামি […]

Continue Reading

বুনিয়াদপুরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রায় ৩ লক্ষ টাকার গয়না ও নগদ উধাও

 বালুরঘাট, ৬ মার্চ:—  দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের আলিগাড়া এলাকায় ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, আলিগাড়া এলাকার বাসিন্দা নয়ন মণ্ডল (৩৮) পেশায় রাজমিস্ত্রি। পরিবারে রয়েছেন তাঁর মা, স্ত্রী ও […]

Continue Reading

অবৈধ পার্কিং এর জেরে অচল পুরসভার পার্কিং জোন! তহবাজার-ডানলপমোড়ে প্রশাসনের উদাসীনতায় দমবন্ধ বালুরঘাট

বালুরঘাট, ৬ মার্চ —-পার্কিং জোন রয়েছে, কিন্তু সেখানে গাড়ি নেই। আর শহরের রাস্তায়—যত্রতত্র দাঁড়িয়ে থাকা গাড়ির সারি। প্রশাসনিক উদাসীনতার জেরে কার্যত অবৈধ পার্কিংয়ের দখলে চলে যাচ্ছে বালুরঘাট শহর। প্রতিদিন বাজারের ব্যস্ত সময়ে তীব্র যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। অথচ শহরের জোড়াব্রীজ সংলগ্ন এলাকায় তৈরি পুরসভার পার্কিং জোনটি প্রায় তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। শহরের তহবাজার, ডানলপ […]

Continue Reading

হরিরামপুরে ১১ কিলোমিটার পিচ রাস্তার কাজের উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র

দক্ষিণ দিনাজপুর:— জেলার হরিরামপুর ব্লকে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল বৃহস্পতিবার। হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র গোপালপুর থেকে ঠাকুর পীর ভায়া বালিয়াপাড়া হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ পিচ পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন। এদিন নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে এই […]

Continue Reading

২০ ক্রিকেটের জোয়ার, জার্সি উন্মোচনে জমল লীগের উত্তাপ

বালুরঘাট:—  ক্রিকেটের উন্মাদনায় এবার সরগরম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। জেলার ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত টি–২০ লীগ ক্রিকেট প্রতিযোগিতা। আগামী ৬ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত টানা দশদিন ধরে চলবে এই জমজমাট ক্রিকেট লড়াই। প্রতিযোগিতার সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে বালুরঘাট স্টেডিয়ামে। লীগ শুরুর আগে বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট […]

Continue Reading